শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আলু ভর্তা-ডাল খেয়ে সব টাকাই বিদেশ থেকে মাকে পাঠায় রাশেদ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

সৌদি আরব প্রবাসী ১৭ বছরের কিশোর রাশেদ- ছবি: সংগৃহীত

যে বয়স ছুটে বেড়ানোর, বন্ধুদের সঙ্গে দুরন্তপনায় মেতে ওঠার, সেই বয়সে সংসারের চাকা সচল করার জন্য প্রবাস জীবন বেছে নিয়েছে কিশোর রাশেদ। বর্তমানে সৌদি আরবে থাকে সে। সেখানে আলু ভর্তা আর ডাল খেয়ে জীবন পার করছে রাশেদ।

তার লক্ষ্য অল্প ব্যয় করে যেন আরও কিছু টাকা জমানো যায়, পরিবারকে আরও একটু সহযোগিতা করা যায়। রাশেদের বাড়িতে আছেন মা, ভাই-বোন ও বাবা। তাদের জন্যই রাশেদের এই প্রচেষ্টা। রাশেদ তার এই কষ্টের বিনিময় পরকালে নিতে চায়।

গত ২৬ আগস্ট ‘প্রবাসী বাংলাদেশি’ নামক ফেসবুক পেজে রাশেদের সাক্ষাৎকারের ভিডিওটি প্রকাশ হয়। সাক্ষাৎকারটি যিনি নিয়েছেন তার নামও রাশেদ। পরবর্তীতে ভাইরাল হয় ভিডিওটি।

রাশেদ চার মিনিটের বেশি সময় ভিডিওতে সাক্ষাৎকার দিয়েছে। ভিডিও থেকে জানা যায়, প্রতি মাসে ১৫০০ থেকে ১৬০০ রিয়াল আয় করে রাশেদ। যা বাংলাদেশি মুদ্রায় হয় ৩৬ হাজারের বেশি।

যা আয় হয় তা থেকে প্রতিমাসে বাংলাদেশি টাকায় ৩০ হাজার বা ২৮ হাজার পরিবারের কাছে পাঠায়। কখনোই দেশে ২৪ হাজার টাকার নিচে পাঠায় না। আর খাওয়া বাবদ মাসে মাত্র ২০ থেকে ৩০ রিয়াল খরচ করে।

১৭ বছরের কিশোর রাশেদ জানায়, মোবাইলের কার্ড কেনে না সে। ওয়াইফাই ব্যবহার করে।

আরো পড়ুন: কানাডার নাগরিকের জন্য বয়স্ক পাত্র চেয়ে প্রতারণা

রাশেদ জানায়, ১ বছর ৪ দিন ধরে সে সৌদি আরবে আছে। ডাল আর আলু ভাজি ও ভর্তা খেয়ে দিন পার করে। টাকা বেশি খরচ হবে বলে মাছ-মাংস খায় না। সৌদিতে আসার প্রথম দিকে মাছ-মাংস খেতো।

ভিডিওতে প্রশ্নকর্তা প্রবাসী রাশেদকে জিজ্ঞেস করেন- দেশে সবচেয়ে বেশি কাকে মিস করেন? এমন প্রশ্নের উত্তরে রাশেদ বলে, মাকে সবচেয়ে মিস করি। বোনের বিয়ের জন্য টাকা লাগবে এজন্য বেশি টাকা দিতে হবে বলে ভাবনায় আছে সে। ছোট ভাইয়ের পড়ালেখা নিয়েও চিন্তিত।

মাকে নিয়ে রাশেদ বলে, হাশরের ময়দানে মা আল্লাহর কাছে জবাব দিলে আমি জান্নাত পাবো। মা আমাকে ১০ মাস ১০ দিন কষ্ট করে জন্ম দিয়েছেন। আমি মায়ের কষ্ট না বুঝলে কে বুঝবে? 

এসি/ আই. কে. জে/ 

মা বিদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250